দলের বদনাম হয় এমন লোক দলে আনা যাবে না: নজরুল
দলের বদনাম হয় এমন লোক দলে আনা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
গতকাল সোমবার (২০ জানুয়ারি) গুলশান কার্যালয়ে বিএনপির ‘প্রাথমিক সদস্যপদ নবায়ন’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আগে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, আমাদের প্রায় এক কোটি সদস্য। প্রতি মাসে যদি একজন করে সদস্য, একজন করে সমর্থক, কর্মী বা শুভনাধ্যায়ীও যোগ দেন, তাহলে আরও এই সংখ্যা আরও বাড়বে।
উলটো পিরামিড আকারে কাজ করতে হবে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, একটি লোক থেকে আরেকটি লোক বের করলে দ্বিগুণ হবে। এভাবে কাজ করতে হবে। এমন লোকদের দলে আনা যাবে না, যাদের দলে আনলে বদনাম হয়।
অনুষ্ঠানে প্রধান হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।