দীর্ঘদিন ক্ষমতায় থেকে খুন-গুম, অর্থ পাচার করেছেন শেখ হাসিনা: আমান
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থেকে খুন, গুম, অর্থ পাচার করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।
সোমবার (২০ জানুয়ারি) সকালে বিএনপির ৯০’র ডাকসু নেতাদের উদ্যোগে শহীদ আসাদ দিবস উপলক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজের শহীদ আসাদ স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে আমান উল্লাহ তিনি এ মন্তব্য করেন।
আমান উল্লাহ আমান বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রত্যাশা হলো ভোটের অধিকার পাবে দেশের মানুষ। শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থেকে খুন, গুম, অর্থ পাচার করেছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমান জানান, অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ দেবে, তাতে জনগণের সরকার কায়েম হবে। তিনি বলেন, বিএনপি ও দেশের মানুষ প্রত্যাশা করে নির্বাচন দেবে সরকার। যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়াও জরুরি।